বাংলাদেশ ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু fa fa-square ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ fa fa-square নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট fa fa-square চারটি ইউনিয়নের মানুষ —জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে fa fa-square কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস fa fa-square গুলশানে আওয়ামী লীগের মিছিল ঘিরে গ্রেপ্তার ৭২, রিমান্ডে ২৪ fa fa-square ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গোয়াইনঘাটে প্রশাসক হিসেবে মোহাম্মদ আব্দুল খালিককে চায় প্রবাসী ও স্থানীয়রা

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রবাসী কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ আব্দুল খালিককে উপজেলা প্রশাসক হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সামাজিক ও সচেতন মহলের পক্ষ থেকে এমন দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
স্থানীয়দের মতে, একজন মানুষের প্রকৃত পরিচয় তার পদ-পদবীতে নয়, বরং তার আদর্শ, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতায় প্রতিফলিত হয়। এই বিবেচনায় মোহাম্মদ আব্দুল খালিক একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা আব্দুল খালিক ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে দীর্ঘ সময় ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শৈশবের সহপাঠী থেকে শুরু করে রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে তিনি একজন সংগ্রামী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। প্রবাসে থেকেও গোয়াইনঘাটের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
সচেতন মহলের অভিমত, গোয়াইনঘাট উপজেলার মতো সম্ভাবনাময় একটি জনপদের উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী, সৎ ও দক্ষ নেতৃত্ব। তারা মনে করেন, আব্দুল খালিকের মতো একজন শিক্ষিত, অভিজ্ঞ ও মানবিক ব্যক্তিকে প্রশাসনিক দায়িত্বে আনা হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে—প্রবাসে থেকেও দেশের জন্য নিবেদিতপ্রাণ এই ব্যক্তিকে যথাযথ মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করার জন্য।
তারা আরও বলেন, বর্তমান সময়ে যখন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যায়, তখন একজন নির্লোভ ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনেক বেশি। সেই জায়গা থেকে মোহাম্মদ আব্দুল খালিক হতে পারেন একটি গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক।
উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, যোগ্য ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাট একদিন একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠবে—এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মোহাম্মদ আব্দুল খালিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

গোয়াইনঘাটে প্রশাসক হিসেবে মোহাম্মদ আব্দুল খালিককে চায় প্রবাসী ও স্থানীয়রা

Update Time : ১২:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬