বাংলাদেশ ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ fa fa-square জাফলংয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি দলকে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের শুভেচ্ছা fa fa-square সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক, হোটেল সিলগালা

‎সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ২৫২ Time View

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,প্রতিনিধি গাইবান্ধা :

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন আসাদুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষক। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি উন্নত জাতের বিদেশি গরু ও মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পবনতাইড় গ্রামের সিনতউল্লার ছেলে আসাদুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তার গোয়াল ঘরে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। আসাদুল ঘর থেকে বেরিয়ে দেখেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা দুটি বিদেশি জাতের গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

‎আবেগপ্লুত কণ্ঠে গৃহস্থ আসাদুল ইসলাম বলেন, এই গরু দুটিই ছিল আমার আয়ের প্রধান সম্বল। আগুনে সব হারিয়ে আমি এখন দিশেহারা। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।
‎এদিকে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘুড়িদহ ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পাশা মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় কামাল পাশা মন্ডল ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

‎সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

Update Time : ০২:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬