বাংলাদেশ ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন fa fa-square ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাশিদ আলীর দোয়া ও সহযোগিতা কামনা fa fa-square সাংবাদিক রাজনের বাসায় চুরি: প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট, তদন্তে পুলিশ। fa fa-square গভীর রাতে জাফলং সীমান্তে বিজিবি-জনতার যৌথ টহল, সীমান্ত সুরক্ষায় অনন্য উদ্যোগ fa fa-square বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন fa fa-square দু’পক্ষের সংঘর্ষে নাছিম নামের ১ জন নিহত , fa fa-square লুৎফুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা fa fa-square বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার কমিটিতে লুৎফুর রহমান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত fa fa-square ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ১৩ই জুন (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় জাফলংয়ের ঐতিহ্যবাহী আমির মিয়া স্কুল এন্ড কলেজ হল রুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫/২০২৬-এ অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দিতেই এই উৎসবমুখর অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করাই এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য।
সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতিদের মাঝে পুরস্কার তুলে দেবেন।
সেবা ফাউন্ডেশন ও পরীক্ষা কমিটির দায়িত্বশীলরা জানান, মেধার বিকাশ ও শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় এই সংগঠনটি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। কৃতি শিক্ষার্থীদের এই গৌরবময় মুহূর্তে উৎসাহ জোগাতে এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট সকল অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সাকিব আহমেদ
মোবাইল : ০১৭৫৩২৪০০১৭
তারিখ : ১০/০৬/২০২৬ ইং

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

Update Time : ১০:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬