বাংলাদেশ ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন fa fa-square ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাশিদ আলীর দোয়া ও সহযোগিতা কামনা fa fa-square সাংবাদিক রাজনের বাসায় চুরি: প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট, তদন্তে পুলিশ। fa fa-square গভীর রাতে জাফলং সীমান্তে বিজিবি-জনতার যৌথ টহল, সীমান্ত সুরক্ষায় অনন্য উদ্যোগ fa fa-square বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন fa fa-square দু’পক্ষের সংঘর্ষে নাছিম নামের ১ জন নিহত , fa fa-square লুৎফুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা fa fa-square বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার কমিটিতে লুৎফুর রহমান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত fa fa-square ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৬০ Time View

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ জুন) সমিতির কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৯১ জন ভোটারের মধ্যে ৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে উপস্থিত সদস্যদের সামনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল কাদির সুমন ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী রফিক আহমদ ৪০ ভোট পেয়ে পরাজিত হন। ফলে মাত্র ২ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাদির সুমন।
এছাড়া সমিতির সাধারণ সম্পাদক পদে আলিম উদ্দিন দুর্জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক হিসেবে মো. সুলেমান সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বদরুল ইসলাম দায়িত্ব লাভ করেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবে।
নির্বাচন চলাকালে সমিতির উপদেষ্টা, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তারা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির সুমন বিজয়ের পর সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সদস্যদের দেওয়া মূল্যবান ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সমিতির উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতি আরও শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন

Update Time : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬