ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেটের নবগঠিত কমিটিতে তোয়াকুলের কৃতি সন্তান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিএ এবং গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেট-এর অর্থ সম্পাদক জনাব লুৎফুর রহমান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ।
এক অভিনন্দন বার্তায় পরিষদের নেতৃবৃন্দ বলেন, লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া গোয়াইনঘাটবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দায়িত্বশীল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি লুৎফুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লুৎফুর রহমানের এ অর্জন গোয়াইনঘাটের পেশাজীবী সমাজকে আরও অনুপ্রাণিত করবে এবং এলাকার সুনাম বৃদ্ধি করবে।