নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা জনাব মোহাম্মদ আব্দুল খালিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগের মহিমা, সহমর্মিতা, ঐক্য ও ভালোবাসার শিক্ষা জাগ্রত করুক আমাদের অন্তরে। এই পবিত্র উৎসব আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, মানবতা ও পারস্পরিক সহযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করে।”
তিনি আরও বলেন, “আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করি এবং গড়ে তুলি একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
এ সময় তিনি দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।