জুবায়ের আহমদ গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হতদরিদ্র সুবিদাবঞ্চিত ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে বস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শনিবার ১৮ এপ্রিল বিকেলে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি নজরুল ইসলাম বদরুল, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল খালিক ও ফ্রান্স-বিএনপি নেতা সেলিম আহমদের সম্মিলিত অর্থায়নে বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে এই বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,
যুবদল নেতা নাজিম উদ্দিন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মানবিক উদ্যোগ সহায়তামূলক কার্যক্রম অসহায় মানুষগুলোকে কিছুটা হলেও স্বস্তি দিবে বলেন নেতৃবৃন্দ।