নিজস্ব প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে “ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ রমজান গুরকচি বাজার ইকরা মডেল একাডেমি মিলনায়তনে লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের উদ্যোগে এ আয়োজন করা হয়।
৪নং লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলাইমান মাহদি ও সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদস্য আব্দুস শাকুর ইয়াহিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওঃআবু বকর সাহেব, সহসভাপতি মাওঃআব্দুল মান্নান সাহেব, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ রফিক আহমদ সাহেব, বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল সিলেট জেলার সদস্য সচিব এম এ কামাল উদ্দিন মেম্বার সাহেব সহ অনেক,
ইউনিয়ন যুব জমিয়ত এর সভাপতি মাওঃ শামিম আহমদ সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওঃ ডাঃ কাউসার আহমদ সাহেব, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়ত এর সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ইয়াহিয়া,ইউনিয়ন ছাত্র জমিয়ত এর সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির,বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি নাঈম আহমদ, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন,সহ সাংগঠনিক সম্পাদক মন্জুর আহমদ, সহ বিএনপি ও জমিয়তের নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন শাখার সভাপতি মাওঃআবু বকর সাহেব,সহসভাপতি মাওঃআব্দুল মান্নান সাহেব, মাওঃরফিক আহমদ,ওলামা দলের সদস্য সচিব এম এ কামাল উদ্দিন মেম্বার , ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওঃ শামিম আহমদ সাহেব , ও কেন্দ্রীয় ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সমাজসেবা সম্পাদক হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামীর বাংলাদেশ গঠনে ছাত্র জমিয়তের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।